বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোন হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা?

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা

গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা

সাম্বা, ফুটবল আর প্রাণবন্ত সংস্কৃতির দেশ হিসেবে পরিচিত ব্রাজিলের তরুণ সমাজের এক বড় অংশ এখন মানসিক হতাশা ও মাদকাসক্তির ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ও জরিপে দেখা গেছে, দেশটির তরুণদের মধ্যে অ্যালকোহল ও অবৈধ মাদক, বিশেষ করে গাঁজা ব্যবহারের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। 

গবেষকরা বলছেন, মানসিক স্বাস্থ্য সংকট, সামাজিক অনিশ্চয়তা এবং মাদকের সহজলভ্যতা এই প্রবণতার পেছনে বড় ভূমিকা রাখছে।

ব্রাজিলের ১৬ থেকে ২৫ বছর বয়সী তরুণদের নিয়ে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৭১ দশমিক ৬ শতাংশ জীবনের কোনো না কোনো সময়ে অ্যালকোহল সেবন করেছেন। অন্যদিকে প্রায় ৩০ শতাংশ অন্তত একবার অবৈধ মাদক ব্যবহার করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা, যার হার ২৭ দশমিক ৪ শতাংশ। কোকেন ব্যবহার করেছেন প্রায় ১০ শতাংশ অংশগ্রহণকারী।

গবেষণায় আরও দেখা যায়, গত এক বছরে ৬৬ দশমিক ৫ শতাংশ তরুণ অ্যালকোহল সেবন করেছেন। একই সময়ে ২১ দশমিক ৯ শতাংশ গাঁজা, ৬ দশমিক ৩ শতাংশ কোকেন এবং উল্লেখযোগ্য সংখ্যক তরুণ অন্যান্য মাদকও ব্যবহার করেছেন।

আরও পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে বিষণ্নতা ও উদ্বেগজনিত মানসিক সমস্যার হার সবচেয়ে বেশি। গত মার্চে ব্রাজিলিয়ান জার্নাল অব সাইকিয়াট্রির প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, দেশটিতে বিষণ্নতা নিরাময়ে ওষুধের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে নারীদের মধ্যে এ ধরনের ওষুধ ব্যবহারের হার প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা ও চিকিৎসা ব্যবস্থার বৈষম্যের কারণে বিপুলসংখ্যক তরুণ প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকছেন।

আন্তর্জাতিক ক্যানাবিস বিজনেস কনফারেন্স এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রায় ১৫ দশমিক ৮ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক জীবনে অন্তত একবার গাঁজা ব্যবহার করেছেন। বর্তমানে দেশটিতে প্রায় এক কোটি মানুষ নিয়মিত গাঁজা সেবন করেন, যার বড় অংশই তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

গবেষকদের মতে, গাঁজার সহজলভ্যতা বৃদ্ধির অন্যতম কারণ আইনি শিথিলতা। ২০২৪ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্ট ব্যক্তিগত ব্যবহারের জন্য সীমিত পরিমাণ গাঁজা রাখাকে ফৌজদারি অপরাধের বাইরে রাখার সিদ্ধান্ত দেয়। এরপর থেকে মাদকটি তরুণদের কাছে আরও সহজলভ্য হয়ে উঠেছে।

ফেডারেল ইউনিভার্সিটি অব সাও পাওলোর অ্যালকোহল অ্যান্ড ড্রাগ রিসার্চ ইউনিটের গবেষণায় দেখা গেছে, ১৪ বছর বা তার বেশি বয়সী প্রতি সাতজন ব্রাজিলিয়ানের মধ্যে একজন ইতোমধ্যে গাঁজা সেবন করেছেন। ২০২৩ সালে প্রায় ৬ শতাংশ মানুষ নিয়মিত গাঁজা ব্যবহারের কথা জানিয়েছেন, যা প্রায় এক কোটি মানুষের সমান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।