বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৬ বিশ্বকাপে মেসির ইতিহাস

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়লেন লিওনেল মেসি। একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।

দুই দশক আগে এই দিনেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল সেই সময়ের তরুণ লিওনেল মেসির। এই দিনেই মেসি গড়ছেন নতুন রেকর্ড। ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করল আর্জেন্টিনা। শুরুর একাদশে মাঠে নামলেন মেসি এবং ম্যাচ শুরুর বাঁশি বাজতেই তার নামের পাশে লেখা হয়ে গেল রেকর্ডটি।

৬-০ গোলে জেতা ওই ম্যাচের শেষ ১৬ মিনিট খেলে দলের শেষ গোলটি করার আগে একটি অ্যাসিস্টও করেছিলেন মেসি। সেই থেকে এই ম্যাচের আগ পর্যন্ত বিশ্বকাপে ২৬ ম্যাচ খেলে তার গোল ১৩টি।

আলজেরিয়া ম্যাচটি দিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন আটবারের ব্যালন দ’র জয়ী তারকা; জাতীয় দলের হয়ে এটি তার ২০০তম ম্যাচ। আগের ১৯৯ ম্যাচে গোল করেছেন ১১৭টি, আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোল।

এই তালিকায় শীর্ষে আছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো, ১৪৩ গোল নিয়ে। ২২৮ ম্যাচে গোলগুলো করেছেন পর্তুগিজ তারকা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});