বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

পরীমণির বায়োপিকে দীঘি!

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢালিউডের গ্ল্যামার ও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। তার জীবনের নানা চড়াই-উতরাই ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। আর এবার এই আলোচিত অভিনেত্রীর জীবনের গল্পে নির্মিত কোনো চলচ্চিত্রে অভিনয়ের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি নিজের এই সুপ্ত ইচ্ছার কথা জানান।

পডকাস্টে পরীমণির বায়োপিকে কাজ করার আগ্রহ প্রকাশ করে দীঘি বলেন, ‘আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। হ্যাঁ, মানে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম মনে হয় পরী আপু বলেছিল যে ‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না’। তবে পরীমণির এমন মন্তব্যের পরও দীঘি মনে করেন, পর্দায় পরীমণির জীবনকে ফুটিয়ে তোলার দারুণ সুযোগ রয়েছে এবং তিনি নিজে সেই চ্যালেঞ্জটি নিতে পুরোপুরি প্রস্তুত।

দীঘির ভাষ্যমতে, পরীমণির জীবনের গল্প যদি কখনো সেলুলয়েডের ফিতায় বন্দি করা হয়, তবে তা হবে অন্যতম সেরা এবং বিনোদনমূলক একটি সিনেমা। তিনি বলেন, ‘কিন্তু আমার মনে হয় তার বায়োপিক যদি হয় এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক, এরকম হবে। অ্যান্ড আমি করতে চাই, এক্স্যাক্টলি।’

দীঘির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই পরীমণির জীবনকে বড় পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আবার ভক্তদের অনেকেই মনে করছেন, নিজের অভিনয় দক্ষতা দিয়ে পরীমণির মতো একটি জটিল ও আকর্ষণীয় চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য দীঘিই একদম মানানসই।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া দীঘি এখন পুরোদস্তুর নায়িকা হিসেবে বড় পর্দায় নিজের জায়গা পাকা করছেন। অন্যদিকে, অভিনয় আর ব্যক্তিগত জীবনের নানা খবরের শিরোনাম হওয়া পরীমণির জীবনও সিনেমার চেয়ে কম নয়। রুপালী পর্দায় পরীমণির চরিত্রে দীঘির এই স্বপ্ন শেষ পর্যন্ত সত্যি হয় কি না তা দেখতে এখন সময়ের অপেক্ষা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন