বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

প্যারিসে কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফ্রান্স: ফ্রান্সের প্যারিসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ফ্রান্সের অভারভিলার একটি অভিজাত হলরুমে এ আয়োজন করে ‘কবি নজরুল ইসলাম সেন্টার, প্যারিস, ফ্রান্স’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদ এবং উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নজমুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তার সাহিত্য, সংগীত ও দর্শন আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবতার পথে চলতে অনুপ্রেরণা জোগায়।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করায় নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সংস্কৃতি আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য আমরা কবি নজরুল ইসলাম সেন্টার, প্যারিস, ফ্রান্সের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা, সাংবাদিক, লেখক ও কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক ও নয়া দিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন, লেখক ও মানবাধিকার কর্মী সেলিম আহমদ, কবি ও লেখক মামুনুর রশিদ মামুন, কবি ও লেখক বদরুজ্জামান, কাজী নজরুল ইসলাম সেন্টারের (প্যারিস) সিনিয়র সহ-সভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দারসহ আরও অনেকেই।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সাধারণ সম্পাদক মঈনুল হক। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা ও সাহিত্য সম্পাদক জুয়েল আহমেদ।

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালি জাতির চেতনার অবিচ্ছেদ্য অংশ। তার আদর্শ সমাজে সম্প্রীতি, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আজও সমানভাবে প্রাসঙ্গিক।

অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তির মাধ্যমে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন