বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

যুক্তরাজ্যে প্রবাসী কমিউনিটিতে কবীর আহমেদ ভূঁইয়াকে উষ্ণ অভ্যর্থনা

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব মো. খসরুজ্জামান খসরু’র আমন্ত্রণে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের দোকান পরিদর্শন করেছেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়া।

সোমবার (১৮ মে) অনুষ্ঠিত এ আয়োজনে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শন শেষে খসরুজ্জামান খসরুর নতুন ক্যাফে ‘ভেন্টি কফি শপ’-এর উদ্বোধন করেন কবীর আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, রানা হামিদ, কাজী মামুনসহ যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের পুরো সময়জুড়ে উষ্ণ আতিথেয়তা, সৌহার্দ্যময় পরিবেশ এবং প্রবাসী কমিউনিটির পারস্পরিক একাত্মতা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।

এসময় বক্তারা বলেন, প্রবাসে থেকেও কমিউনিটির উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং সংগঠনভিত্তিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ও ঐক্য ভবিষ্যতে কমিউনিটির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন