বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সম্মাননা পেলেন ১৬ গুণী

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সম্মাননা গ্রহণ করছেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক বীরেন মুখার্জী

সম্মাননা গ্রহণ করছেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক বীরেন মুখার্জী

‘প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেব দ্রোহী শব্দাবলি’ প্রতিপাদ্যে দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মোৎসব শনিবার বিকালে জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদের মহাসচিব কথাসাহিত্যিক শামস সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক মনি হায়দার। 

অনুষ্ঠানে দ্রোহী এই কথাসাহিত্যিকের জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা শেষে দেশের ১৬ গুণীজনের মাঝে সাহিত্য পদক, স্মারক সম্মাননা ও প্রজন্ম প্রান্তিক সম্মাননা প্রদান করা হয়।

কবি বীরেন মুখার্জীকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন কথাসাহিত্যিক মনি হায়দার

কবি বীরেন মুখার্জীকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন কথাসাহিত্যিক মনি হায়দার

এ বছর সাহিত্যে পদক পেয়েছেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং আকিমুন রহমান। স্মারক সম্মাননা পেয়েছেন, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক বীরেন মুখার্জী, কবি ও প্রাবন্ধিক আসাদুল্লাহ, গবেষক ড. শাফিক আফতাব এবং মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সোহেল মাজহার।

তরুণ সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে প্রজন্ম প্রান্তিক সম্মাননা অর্জন করেন আপন অপু (লক্ষ্মীপুর), আলমগীর মাসুদ (ফেনী), ইসরাত জাহান (পটুয়াখালী), কানিজ পারিজাত (ফরিদপুর), কামরুন্নাহার দিপা (মেহেরপুর), রাশেদ রেহমান (সিরাজগঞ্জ), শব্দনীল (বাগেরহাট), সালাহ উদ্দিন মাহমুদ (মাদারীপুর), সিদ্দিকী হারুন (হবিগঞ্জ) এবং সিরাজিয়া পারভেজ (সাতক্ষীরা)।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন