বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

আব্দুর রউফ চৌধুরী স্মারক সম্মাননা পাচ্ছেন ৪ কবি ও লেখক

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সম্মাননা পাচ্ছেন ৪ কবি ও লেখক

সম্মাননা পাচ্ছেন ৪ কবি ও লেখক

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্মৃতিকে ধারণ করে প্রতি বছরের মতো এ বছরও ‘আব্দুর রউফ চৌধুরী স্মারক সম্মাননা ২০২৬’ ঘোষণা করা হয়েছে। 

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদ দেশের বিভিন্ন ধারার সাহিত্যচর্চায় অবদান রাখা প্রবীণ ও তরুণ সাহিত্যিকদের স্বীকৃতি জানাতেই স্মারক সম্মাননা দিচ্ছে।

আয়োজকরা জানান, স্মারক সম্মাননা ২০২৬ পাচ্ছেন কবি, সম্পাদক ও প্রাবন্ধিক আসাদুল্লাহ; কবি, প্রাবন্ধিক ও গবেষক বীরেন মুখার্জী; কবি ও গবেষক ড. শাফিক আফতাব; কবি, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধের গবেষক সোহেল মাজহার।

স্মৃতি পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪ এপ্রিল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি লেখক ও গবেষক আবুল কাসেম ফজলুল হক।

 

আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদের মহাসচিব কথাসাহিত্যিক শামস সাঈদ জানান, সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও উদ্দীপিত করতেই এ সম্মাননা প্রদান করা হচ্ছে। সম্মাননাপ্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন—তাদের সৃজনশীল সাধনা ও আলোকিত পথচলা ভবিষ্যতে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে।

প্রসঙ্গত, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর সাহিত্যিক উত্তরাধিকারকে স্মরণ ও নতুন প্রজন্মের সাহিত্যিকদের উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন