বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ব্রাজিল নাকি আর্জেন্টিনা, জানা গেল কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কোন দলকে সমর্থন করছেন, সেই প্রশ্নও। এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি সরাসরি কোনো দলের নাম না বললেও নিজের উত্তরের মাধ্যমে একটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে অনানুষ্ঠানিক আলাপচারিতার একপর্যায়ে বিশ্বকাপ প্রসঙ্গ উঠলে সাংবাদিকরা জানতে চান, তিনি কোন দলের সমর্থক।

প্রশ্নের জবাবে মুখে মৃদু হাসি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দিন একটা দেশে ছিলাম তো।’ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হলেও বিশ্বকাপ-সংক্রান্ত এই অনানুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্ব উপস্থিত সবার মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও তার বক্তব্য ঘিরে উপস্থিত সাংবাদিকদের মধ্যে তাৎক্ষণিক আলোচনা শুরু হয়। কারণ বিগত সরকারের রোষানলে পড়ে দীর্ঘ সময় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করেছেন তারেক রহমান।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে পরিবারসহ যুক্তরাজ্যে যান তিনি। এরপর প্রায় ১৭ বছর সেখানে অবস্থান করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দেশে ফেরার সুযোগ তৈরি হয়। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর মন্তব্যকে অনেকেই ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তার সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও তিনি সরাসরি ইংল্যান্ড কিংবা যুক্তরাজ্যের নাম উচ্চারণ করেননি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন