বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ওমানে চার ভাইয়ের রহস্যজনক মৃত্যুর নেপথ্যে কী?

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

নিহত সেই চার ভাই

নিহত সেই চার ভাই

রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে এখন বিয়ের সানাই বাজার কথা ছিল। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে উৎসবের সেই বাড়িটি এখন পরিণত হয়েছে শোকের মাতমে। ওমানের মুলাদ্দাহ এলাকায় গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন চার সহোদর।

আজ শুক্রবার (১৫ মে) দুই ভাইয়ের দেশে ফেরার কথা থাকলেও তারা ফিরছেন নিথর দেহ হয়ে। নিহতরা হলেন— রাশেদ, শাহেদুল, সিরাজ ও শহিদ। তারা সবাই লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বান্দারাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে অসুস্থ বড় ভাই রাশেদকে চিকিৎসক দেখাতে ওমানের মুলাদ্দাহ এলাকার একটি ক্লিনিকে গিয়েছিলেন বাকি তিন ভাই। সিরিয়াল পেতে দেরি হওয়ায় তারা গাড়ির ভেতর এসি চালিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। দীর্ঘক্ষণ গাড়ি লক থাকা অবস্থায় এসির বিষাক্ত কার্বন-মনোক্সাইড গ্যাস ভেতরে ছড়িয়ে পড়লে তারা অচেতন হয়ে পড়েন।

মৃত্যুর আগমুহূর্তে ভাইদের মধ্যে একজন তার বন্ধু পারভেজকে একটি ভয়েস মেসেজ পাঠান। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সেই আর্তনাদ ছিল— পারভেজ তুরা কোথায়? আমার বদ্দাকে (বড় ভাইকে) ডাক্তারের কাছে এনেছি, এখন আমরা গাড়ি থেকে নামতে পারছি না… আমাদের চারজনকেও নিয়ে যাও…। 

কিন্তু সাহায্য এসে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন চার ভাই।

ওমানে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসকেই মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মরদেহগুলোতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে মরদেহগুলো ওমান পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে আগামী রোববার বা সোমবারের মধ্যে মরদেহগুলো দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এ ঘটনার প্রেক্ষাপটে ওমান প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাস থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ গাড়িতে এসি চালিয়ে বসে থাকলে যেন অবশ্যই জানালার গ্লাস সামান্য খোলা রাখা হয়।

সরেজমিনে রাঙ্গুনিয়ার লালানগর এলাকায় গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। যে বাড়িতে আজ উৎসব হওয়ার কথা ছিল, সেখানে এখন চার লাশের অপেক্ষা। অসুস্থ মা ফরিদা বেগমকে এখনও ছেলেদের মৃত্যুর খবর পুরোপুরি জানানো হয়নি। শোকে বাকরুদ্ধ পরিবারের একমাত্র বেঁচে থাকা ভাই এনাম।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন