বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টিএসসিতে একসঙ্গে আর্জেন্টিনার খেলা দেখেন নাছির-সারজিস-শিপনরা

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র-জনতার সঙ্গে খেলা দেখেন ছাত্রনেতারা

ছাত্র-জনতার সঙ্গে খেলা দেখেন ছাত্রনেতারা

ফিফা বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। 

সেই উন্মাদনার মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে একসঙ্গে বসে খেলা উপভোগ করেন।

সরেজমিনে দেখা যায়, বুধবার (১৭ জুন) সকাল ৭টায় ম্যাচ শুরুর আগেই ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা যেন রূপ নেয় এক টুকরো ফুটবল স্টেডিয়ামে।

আকাশী-সাদা জার্সি গায়ে, হাতে আর্জেন্টিনার জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলকে সমর্থন জানাতে হাজির হন মেসিভক্তরা। বাঁশি, ঢোল ও নানা বাদ্যযন্ত্রের শব্দে মুখর হয়ে ওঠে টিএসসি এলাকা। সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও উদযাপনে চারপাশে ছড়িয়ে পড়ে বিশ্বকাপের আবহ।

সমর্থকদের অনেকেই জানান, দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। তাই প্রিয় দলের খেলা বড় পর্দায় একসঙ্গে উপভোগ করতে রাত থেকেই টিএসসিতে অবস্থান নিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, বিশ্বকাপ মিশন দুর্দান্ত জয় দিয়ে শুরু করবে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনা সমর্থক সাকিবুল ইসলাম বলেন, আর্জেন্টিনা মাঠে নামলেই আলাদা এক অনুভূতি কাজ করে। বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু হবে এবং মেসি আবারও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নেবেন এটাই প্রত্যাশা।

তবে শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নন, টিএসসিতে উপস্থিত ছিলেন ব্রাজিলের সমর্থকরাও। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তারা আলজেরিয়ার পক্ষে সমর্থন জানান। এ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে হাস্যরসপূর্ণ তর্ক-বিতর্ক ও খোঁচাখুঁচিও দেখা যায়।

তর্ক-বিতর্ক থাকলেও সামগ্রিকভাবে পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। টিএসসি চত্বরে আকাশী-সাদা জার্সির সমারোহই ছিল সবচেয়ে চোখে পড়ার মতো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন