বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে ১২ হাজার ৭৬৩ কোটি টাকা

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকগুলোর জমা অর্থ ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪২ লাখ সুইস ফ্রাঁতে (সিএইচএফ)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা।

বৃহস্প‌তিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

এসএনবির তথ্য অনুযায়ী, সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২১ সালে বাংলাদেশিদের মোট আমানত ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ।

প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত ছিল ৫৭ কোটি ৬৬ লাখ সুইস ফ্রাঁ। এক বছরের ব্যবধানে তা প্রায় ৪৩ শতাংশ বেড়ে ২০২৫ সালে ৮২ কোটি ২৭ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছেছে।

বিষয়টি নিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দীন আহমেদ সারাবাংলা‌কে বলেন, বাংলাদেশ বিভিন্ন দেশে পাচার হওয়া অবৈধ সম্পদ ফেরানোর উদ্যোগ জোরদার করায় অনেকেই নিরাপদ আশ্রয় হিসেবে সুইস ব্যাংকে অর্থ স্থানান্তর করেছেন। তাঁর দাবি, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে রাখা অর্থকে কালো টাকা হিসেবে বিবেচনা করা হয়।

তবে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, সুইস ব্যাংকে থাকা সব অর্থই অবৈধ বা পাচার করা অর্থ নয়। এর মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বৈধ আমানত, বাণিজ্যিক লেনদেন, আন্তঃব্যাংক জমা এবং বিভিন্ন আর্থিক দায়ও অন্তর্ভুক্ত থাকতে পারে। তাই সুইস ব্যাংকে বাংলাদেশিদের মোট আমানতের পরিমাণকে সরাসরি পাচার হওয়া অর্থ হিসেবে দেখার সুযোগ নেই।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন