বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’র তৃতীয় আসর আগামীকাল

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোরের আলো ফুটতেই হাতিরঝিলে রানারদের স্বপ্নপূরণের দৌড়। ম্যারাথন কখনো শুধু নির্দিষ্ট কিছু কিলোমিটারের পথ অতিক্রম করা নয়। এটি নিজের সীমানাকে ছাড়িয়ে যাওয়ার লড়াই, সুস্থ জীবনের প্রত্যয় আর একটি চেনা শহরকে নতুন করে উদযাপনের গল্প। 

সেই গল্পে নতুন মাত্রা যোগ করতে আগামীকাল ১৯ জুন (শুক্রবার) রাজধানীর হাতিরঝিলে তৃতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ম্যারাথন “টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে” ২০২৬।

‘রোড টু গ্লোরি” (Road to Glory) স্লোগানকে সামনে রেখে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘রান বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই মেগা ইভেন্টে এবার অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রায় ৩ হাজার অপেশাদার ও পেশাদার রানার। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদদের পদচারণায় মুখর হয়ে উঠবে রাজধানীর হাতিরঝিল এলাকা।

গত দুই আসরের ধারাবাহিক সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার আরও বড় পরিসরে ও নিখুঁত ব্যবস্থাপনায় ফিরছে ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’। বরাবরের মত এবারের আয়োজনের টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় অ্যাক্টিভওয়্যার ব্র্যান্ড টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠান। সমাজে একটি সক্রিয়, গতিশীল ও স্বাস্থ্যকর জীবনধারার (Active Lifestyle) বার্তা ছড়িয়ে দিতেই আন্তর্জাতিক মানের এই ম্যারাথন আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’। শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন রানার, অভিজ্ঞ অ্যাথলেট এবং সাধারণ পরিবার সবাই একই লক্ষ্যে একত্রিত হন। অংশগ্রহণকারীদের কেউ নিজের ব্যক্তিগত সেরা সময়ের (PB) রেকর্ড ভাঙতে, কেউ নিজের শারীরিক সক্ষমতা যাচাই করতে, আবার কেউ কেবলই দৌড়ের আনন্দ ও সৌহার্দ্য ভাগ করে নিতে এই ট্র্যাকে নামছেন।

উর্মি গ্রুপের পরিচালক জনাব, ফাইয়াজ রহমান জানান, ম্যারাথন এখন আর কেবল কোনো ক্রীড়া ইভেন্ট নয়; এটি একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। নিয়মিত দৌড় ও শারীরিক কসরত মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়িয়ে একটি ইতিবাচক সমাজ গঠনে ভূমিকা রাখে। টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠান সবসময় ক্রীড়া, সুস্থতা এবং তরুণ প্রজন্মের ইতিবাচক বিকাশের সঙ্গে থাকতে চায়।

আন্তর্জাতিক মানদণ্ড ও পেশাদারিত্বের দিক থেকে এই আয়োজনটি অনন্য। ইভেন্টটি বৈশ্বিক ম্যারাথন সংস্থা ‘এইমস’ (AIMS – Association of International Marathons and Distance Races)-এর স্বীকৃত সদস্য এবং এর পুরো রুটটি ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিকস’ (World Athletics) দ্বারা প্রত্যয়িত (Certified)। ফলে অংশগ্রহণকারী রানাররা সম্পূর্ণ আন্তর্জাতিক মানের রেসিং অভিজ্ঞতা ও বৈশ্বিক স্বীকৃতি পাবেন। প্রতিযোগীদের সুবিধার্থে ও উৎসবের আমেজ বজায় রাখতে এবারের আসরকে তিনটি মূল ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ২৫কে ফিচার রেস (প্রধান আকর্ষণ) যা দীর্ঘ দূরত্বের কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অভিজ্ঞ রানারদের জন্য। 

১০.৩কে রান হলো নতুন এবং মধ্যম সারির রানারদের অনুপ্রাণিত করতে যা দূরত্বের রেস ও ফিটনেসপ্রেমীদের জন্য একটি চমৎকার মাইলফলক। ৩কে ফ্যামিলি ফান রান হচ্ছে দৌড়ের আনন্দকে পারিবারিক মেলবন্ধনে রূপ দিতে বিশেষ আয়োজন। যেখানে শিশু থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী মানুষ একসঙ্গে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

আগামীকাল রাজধানীর হাতিরঝিলে হাজারো মানুষের পদচারণায় তৈরি হবে এক ভিন্ন দৃশ্য যেখানে থাকবে ঘাম, উৎসাহ, আনন্দ আর লক্ষ্যে পৌঁছানোর গল্প। তৃতীয় বারের মত “টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে” হতে যাচ্ছে নতুন করে উদযাপনের গল্পেরই আরেকটি অধ্যায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন