শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধা

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই চেষ্টা চালায়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ শিশুসহ মোট ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয়। ফলে তারা সীমান্তের ‘নো ম্যান্স ল্যান্ড’-এর ভারতীয় অংশে আটকা পড়েন।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির কঠোর তৎপরতায় এই পুশ-ইন প্রতিহত করা সম্ভব হয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, বেলা ১২টার পরে বিএসএফ তাদের ফিরিয়ে নেয়।

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে আজ সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ শূন্যরেখায় আটকে থাকা ওই ২০ জনকে ভারতীয় ভূখণ্ডের ভেতরে ফিরিয়ে নিয়ে গেছে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন