শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৭ কোটি টাকার সোনাসহ ২ পাচারকারী আটক

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর: ভারতে পাচারকালে যশোরে ৭ কোটি টাকা মূল্যের ৩১টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা।

শনিবার (২০ জুন) গভীর রাতে যশোর-নড়াইল মহাসড়কের যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার, তিনটি মোবাইলফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নড়াইলের নড়াগাতি থানার খাসিআল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদরের বালিয়া ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা প্রাইভেটকার, মোবাইলফোন ও নগদ অর্থসহ মালামালের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন