শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম’

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য্য হলো পরমতসহিষ্ণুতা। আর গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার অতীতে সবচেয়ে বেশি গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। তবুও তিনি প্রতিশোধ নিতে চাননি। তিনি সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন।’

শনিবার (২০ জুন) বেলা ১১টায় যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘ফ্যাসিবাদ জামানায় গণমাধ্যমকর্মীদের অনেক মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছিল। তাই বলবো, বিএনপিকে বা আমাকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করুন।’

মাদক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়তে প্রশাসন ও গণমাধ্যমে সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘কারা মাদক ও সন্ত্রাসে জড়িত, সেই নাম যদি আমি দিই, তবে তাতে রাজনৈতিক রঙ দেখতে পাবেন। তাই প্রশাসনের নিজস্ব সোর্স ও গণমাধ্যমের চোখে দেখুন, কারা মাদক সন্ত্রাসে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন ও গণমাধ্যম মিলে হাতে হাত ধরে কাজ করুন। আমি আপনাদের সহযোগিতা চাই।’

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং বিসিবি পরিচালক ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমান।

তিনদিনের এ প্রশিক্ষণ কর্মশালায় দু’টি ব্যাচে জেলা ও উপজেলার ৭০জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন