শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি তরিকুল ইসলাম (৬৮) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। কারাগারের ভিতর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তরিকুল ইসলামে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ধুয়াপাড়াম মৌবন লাইনপাড়া এলাকায় মৃত ইসমাইল ডাকাতের ছেলে। তবে তার মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার কয়েদী নম্বর ৪২৪/২৬।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন