শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের আলমিরন

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্যারাগুয়ের আলমিরন

প্যারাগুয়ের আলমিরন

চলতি বিশ্বকাপে নতুন নিয়মে লাল কার্ড দেখানোর রীতি চালু করেছে ফিফা। যার প্রথম শিকার হয়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে একটি ফাউলকে কেন্দ্র করে তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে আলমিরনের কথা কাটাকাটি হয়। এ সময় মুখ ঢেকে কিছু কথা বলেন আলমিরন। বিষয়টি সঙ্গে সঙ্গে রেফারির দৃষ্টি আকর্ষণ করেন মুলদুর।

ঘটনার পর ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) রিভিউয়ে যান ম্যাচ রেফারি ইভান বার্তন। দ্রুত পর্যালোচনার পর সিদ্ধান্ত আসে—মুখ ঢেকে কথা বলার কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হবে আলমিরনকে। ফিফা আগেই জানিয়েছে, খেলোয়াড়দের বর্ণবাদী আক্রমণ রোধ করতেই বিশ্বকাপের আগে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। সেই নিয়মের আওতাতেই প্রথম লাল কার্ড দেখেছেন আলমিরন।

মূলত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি মুখ ঢেকে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কথা বলেছিলেন। পরে তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠে এবং তিনি সমকামীবিদ্বেষী আচরণের দায়ে ছয় ম্যাচ নিষিদ্ধ হন। সেই ঘটনার পরই এমন নিয়ম চালুর ঘোষণা দেয় ফিফা। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন