শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফায় আলজেরিয়ার অভিযোগ

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ পরিচালনা করা রেফারি শিমন মার্চিনিয়াক।

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ পরিচালনা করা রেফারি শিমন মার্চিনিয়াক।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে, আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের বাজে রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়া।

ক্যানসাস সিটিতে ‘জে’ গ্রুপের এক পেশে ম্যাচে ৩-০ ব্যবধানের হার দিয়ে আসর শুরু করেছে আলজেরিয়া। চিঠিতে বিশেষভাবে তারা উল্লেখ করেছে প্রথমার্ধের একটি ঘটনা। যেখানে আলজেরিয়া অধিনায়ক আইসা মান্দিকে পেছন থেকে ফাউল করেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি।

আলজেরিয়ার ভক্তরা সে সময় মেসিকে লাল কার্ড দেখানোর জন্য চিৎকার করছিলেন। এই ঘটনায় কোনো শাস্তি না পাওয়া আর্জেন্টাইন মহাতারকা পরে জালে বল পাঠান তিনবার।

এছাড়া আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরের বিপক্ষে ইব্রাহিম মাজার মুখে কনুই মারার অভিযোগ এনেছে আলজেরিয়া। এই ঘটনায়ও সংশ্লিষ্ট খেলোয়াড়কে কোনো শাস্তি দেননি রেফারি শিমন মার্চিনিয়াক।

আর্জেন্টিনা ও ফ্রান্সের ২০২২ বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা অভিজ্ঞ পোলিশ রেফারি ওই ঘটনার সময় কেবল এক মিটার দূরে ছিলেন।

আলজেরিয়ার অভিযোগে মার্চিনিয়াক ও ভিএআর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। মেসির ওই ফাউলের ঘটনায় ভক্তদের মধ্েয সামাজিক মাধ্যমে চলছে বিতর্কের ঝড়। কেউ কেউ মনে করছেন, তার তারকাখ্যাতি হয়তো শাস্তি না পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন