রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

কাল মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির রেকর্ডগড়া হ্যাটট্রিকে ৩–০ ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। ম্যাচের আগে শেষ অনুশীলন ছিল ‘ক্লোজডোর’, আর সেখান থেকেই মিলেছে শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত।

ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। অনুশীলনে সবচেয়ে বেশি নজর ছিল ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলের ফিটনেসের দিকে। সতীর্থদের সঙ্গে পুরো সেশনেই অংশ নিলেও হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যার কারণে তাকে ঝুঁকিতে না রেখে বেঞ্চে রাখার সম্ভাবনাই বেশি।

মন্টিয়েলের জায়গায় ডান প্রান্তে নাহুয়েল মোলিনা শুরুর একাদশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তন না হলেও দুই-তিনটি জায়গায় রদবদল হতে পারে লিওনেল স্কালোনির পরিকল্পনায়।

আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। থিয়েগো আলমাদার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে। গঞ্জালেসের গতি ও খালি জায়গা কাজে লাগানোর ক্ষমতাকে অস্ট্রিয়ার মতো উচ্চ প্রেসিং দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

আরেকটি পরিবর্তন হতে পারে স্ট্রাইকার পজিশনে। হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন। চোট কাটিয়ে আগের ম্যাচে তিনি বদলি হিসেবে খেলেছিলেন, আর এবার তাকে শুরু থেকেই সুযোগ দেওয়া হতে পারে।

অনুশীলনে মন্টিয়েলকে পুরো সেশন জুড়েই বুট পরে দেখা গেছে। শুক্রবারের অনুশীলনে তিনি প্রথম অংশে দলের সঙ্গে থাকলেও পরে আলাদা কাজ করেন। চোট গুরুতর না হলেও তাকে নিয়ে সতর্ক অবস্থানে আছে কোচিং স্টাফ। তিনি স্কোয়াডে থাকলেও ম্যাচে সীমিত সময় খেলার সম্ভাবনা রয়েছে।

প্রথম ম্যাচের প্রায় একই রকম একটি একাদশই আবারও দেখা যেতে পারে। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনা দায়িত্বে থাকবেন।

মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলবেন বলে ধারণা করা হচ্ছে। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসি থাকবেন নিশ্চিতভাবেই।

সব মিলিয়ে বড় কোনো ঝাঁকুনি না দিয়ে আর্জেন্টিনা হয়তো কয়েকটি জায়গায় কৌশলগত পরিবর্তন এনে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে—যেখানে গতি, চাপ সামলানো এবং কাউন্টার অ্যাটাকই হতে পারে মূল ফ্যাক্টর।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন