রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফরিদপুরে ডিবি’র হেফাজতে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর: ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তবে কোন প্রকার নির্যাতন করা হয়নি দাবি পুলিশ সুপারের।

রোববার (২১ জুন) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৬)। সে ফরিদপুরের মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের মির্জা ইসকান্দার হায়দার এর ছেলে এবং ফরিদপুর আইন কলেজের ছাত্র।

নিহতের পরিবার জানায়, শনিবার (২০ জুন) বিকেলে প্রান্তকে তার বাড়ির নিকট থেকে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল আটক করে। এ সময় তার কাছে মাদক ছিল জানিয়ে ডিবি পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে আসে। সকালে পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে।

নিহতের মা মির্জা খাদিজা আক্তার নিপার অভিযোগ, প্রান্তকে বেধড়ক মারপিট করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, প্রান্তের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। ডিবি পুলিশ মাদকসহ প্রান্তকে আটক করে নিয়ে আসে। সকালে অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। শারীরিকভাবে আঘাতের কোন চিহ্ন তার শরীর নেই। এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হচ্ছে।

মৃত ইশতিয়াক মির্জা প্রান্ত ফরিদপুর সুগার মিলে ক্যাজুয়াল স্কেলম্যান হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ফরিদপুর ল’ কলেজে অধ্যয়নরত ছিলেন। পরিবার জানায়, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তার মেজ চাচা ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, যিনি করোনাকালে মৃত্যুবরণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন