রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

টঙ্গীবাড়ীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে কালিবাড়ি বাজারে বিএনপি ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক এবং সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ঢালী মোহাম্মদ ওয়াহিদ, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্লা, বিএনপি নেতা আবু কালাম হালদার, আবু তাহের হালদার ও দেলোয়ার খান, যুবদল নেতা কাউসার তালুকদার এবং কৃষকদল নেতা বিল্লাল মাদবর।

অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন প্রবাসী শাহীন শেখ, ফারুক হালদার, সেলিম শেখ, মিন্টু বেপারী, অনিক মৃধা, সুমন খালাসি, রতন শেখ ও সোবহান শেখ।

সভায় সভাপতিত্ব করেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু তাহের হালদার ও খোরশেদ শিকদার।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন