সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করেছে

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ: ভারী বৃষ্টি না হওয়ায় ও উজান থেকে পাহাড়ি ঢলের পানি কম আসায় সুনামগঞ্জের সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাইসহ অন্যান্য নদ-নদীর পানি হ্রাস পেয়েছে ।

রোববার (২১ জুন) দিনে সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও রাতে পানি হ্রাস পেয়েছে।

সোমবার(২২জুন) সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে ৭.১৮ মিটারে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বিভিন্ন হাওরে প্রবেশ করায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে ৭.১৮ মিটারে প্রবাহিত হয়েছে। গত ১৫ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৫ সেন্টিমিটার হ্রাস পেয়েছে।

এদিকে, পাহাড়ি ঢলের পানিতে রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে গতকাল রোববার দুপুরে তলিয়ে যাওয়া সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর সড়ক ভেসে উঠেছে এবং যানচলাচল শুরু হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক জানান, পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর এলাকায় যানচলাচল শুরু হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মানুন হাওলাদার জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও পার্শ্ববর্তী ভারতের মেঘালয় এলাকায় আরও দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে। তবে পাহাড়ি ঢলের পানি কম আসায় সুরমা ও অন্যান্য নদীর পানি কিছু হ্রাস পেয়েছে এবং বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন