ধনবাড়ী এশিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:১২ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের নবাবাড়ী এশিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) কলেজের হলরুমে এ দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নবাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবাড়ী পৌর বিএনপির সভাপতি এস.এম.এ. ছোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বতসহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।