সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

তালোড়া পৌরসভায় খসড়া বাজেট নিয়ে টিএলসিসির মতবিনিময় সভা

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

তালোড়া পৌরসভায় খসড়া বাজেট নিয়ে টিএলসিসির মতবিনিময় সভা

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৩৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের খসড়া বাজেট সম্পর্কে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালোড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। সভা পরিচালনা করেন পৌর প্রকৌশলী একলাস হোসেন।

সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক বাবু, সহ-সভাপতি এনামুল হক হিটলার, তালোড়া পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মানিক খান, প্রধান শিক্ষক নূর ইসলাম এবং সামছুল ইসলাম টুটুল প্রমুখ।

সভায় ৩৫ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৪২ টাকার খসড়া বাজেট উপস্থাপন করেন পৌরসভার ক্যাশিয়ার আনোয়ার হোসেন।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং টিএলসিসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন