Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

‘নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা’ প্রতিপাদ্যে জেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সাধারণ মানুষের জীবনমান ও নিরাপত্তা নিশ্চিত করার একটি শক্তিশালী হাতিয়ার। এই আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমেই বাজারে ভেজাল প্রতিরোধ, সঠিক ওজন ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারি। এসময় তিনি আইন প্রয়োগের পাশাপাশি ব্যবসায়ীদের সততা এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক সুমি রাণী মিত্রসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।