সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে রাতভর ধর্ষণ

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে রাতভর ধর্ষণ

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ০)

গ্রেফতার সজিব তেলি

X

গ্রেফতার সজিব তেলি

ভোলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সজিব তেলি ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার সুমঙ্গলের ছেলে।

সোমবার (২২ জুন) ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে মামলা করেন। 

পরে গভীর রাতে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন আসামির চাচার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকে সোমবার ভোলার আদালতে পাঠানো হবে।

ভুক্তভোগী বৃদ্ধার ছেলে প্রবাসী। কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ির পাশে জমিসহ বসতঘর কেনেন। পরে তিনি প্রবাসে চলে গেলে ওই বাড়িতে তার মা ও স্ত্রী থাকতেন। মাঝে মধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন প্রবাসীর শ্যালক অভিযুক্ত সজিব তেলি। শনিবার রাতেও সজিব ওই বাড়িতে এসে থেকে যান। পরে তার বোন ঘুমিয়ে পড়লে গভীর রাতে তিনি ওই বৃদ্ধাকে ধর্ষণ করেন।

পরে ভোরের দিকে পালিয়ে যান অভিযুক্ত সজিব। এরপর সকালে তার ছেলের বউ শুনে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। 

পরে প্রতিবেশীরা জানতে পেরে সকালে ভুক্তভোগীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন