সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংককে ঘিরে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী ব্যাংককে ঘিরে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত সৎ, দক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে এর নেতিবাচক প্রভাব পুরো ব্যাংক খাতে পড়বে। এ কারণে ব্যাংকটির স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।

আন্দোলনকারীরা দাবি করেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট কাউকে রাখা যাবে না। পাশাপাশি ২০১৭ সালের আগে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বহালেরও দাবি জানান তারা। বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠনের আলটিমেটাম দিয়ে বলেন, তা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম গত ১৬ জুন পরিচালনা পর্ষদ দ্রুত পুনর্গঠন এবং এস আলম গ্রুপের শেয়ার আগের মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেয়।

মূলত গত ১ জুন থেকে সদ্য বিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে ফোরামটির ব্যানারে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ১৩ জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকটির সার্বিক দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের কাছে ন্যস্ত করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন