সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ০)

দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন

X

দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। 

সোমবার (২২ জুন) উপজেলার দাহাপাড়া এলাকায় পাহাড়ি সীমান্তবর্তী রাস্তার পাশে স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাহাড়ি এই জনপদের মানুষ বন্যহাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রায়শই সীমান্ত পেরিয়ে ১৭ থেকে ৩০টি হাতির দল লোকালয়ে নেমে এসে ব্যাপক তাণ্ডব চালায়। বন্যহাতির দল কৃষকদের চাষকৃত বোরো ধানের খেত, আম-কাঁঠাল ও কলার বাগান নষ্ট করার পাশাপাশি মাঝেমধ্যেই ঘরবাড়ি ভেঙে ফেলে। হাতির আক্রমণে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে এই এলাকায়।

সর্বশেষ গত ৫ মে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভবানিপুর এলাকায় বন্যহাতির আক্রমণে পার্থ রাংসা নামের এক যুবক নির্মমভাবে নিহত হন। এ ঘটনার পর এলাকার মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ডেপুটি স্পিকার সোলার স্ট্রিটলাইট স্থাপনের নির্দেশ দেন। আজ এ অনুষ্ঠানে নিহত পার্থ রাংসার পিতা লিপসন নকরেক সোলার লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী নেতা অঞ্জন চিসাম বলেন, হাতির আক্রমণে যুবকের মৃত্যুর পর আমাদের প্রিয় নেতা ডেপুটি স্পিকার মহোদয় তাৎক্ষণিক প্রতিরোধের উদ্যোগ নেন। আজ আমরা ২০টি সোলার স্ট্রিটলাইট পেয়েছি। আলোর কারণে হাতি সাধারণত লোকালয়ে প্রবেশ করতে ভয় পায়। তবে বিস্তীর্ণ সীমান্ত এলাকার জন্য এটি যথেষ্ট নয়, আগামী কয়েক মাসের মধ্যে আরও লাইট স্থাপনের দাবি জানাচ্ছি আমরা।

স্থানীয় বাসিন্দা জাফর আলী জানান, পাঁকা ধান ও কাঁঠাল পাকার মৌসুমে অত্র অঞ্চলে বন্যহাতির আক্রমণ বেড়ে যায়। প্রতিদিন রাতেই হাতির দল এসে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করে। সোলার লাইটগুলো স্থাপন হলে অত্র এলাকার মানুষ কিছুটা স্বস্তিতে ঘুমাতে পারবেন এবং হাতির আক্রমণ থেকে রক্ষা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন তারা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। লাইট স্থাপন শেষে উপস্থিত সকলে মিলে বিশেষ মোনাজাতে অংশ নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});