সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের আল্টিমেটাম

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের আল্টিমেটাম

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ২১)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকে সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আল্টিমেটাম দিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।

সোমবার (২২ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক। সাত দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচি থেকে ব্যাংকটির শৃঙ্খলা ফেরাতে কঠোর হুঁশিয়ারি দেন গ্রাহকরা।

এর আগে, বেলা ১১টায় রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন হাজার গ্রাহক। সেখান থেকে তারা মিছিল নিয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, সৎ, দক্ষ এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখেন, এমন ব্যক্তিদের মাধ্যমেই ব্যাংকটির পূর্ণাঙ্গ পর্ষদ গঠন করতে হবে।

সমাবেশে গ্রাহক ফোরামের সভাপতি আরও বলেন, বিগত সময়ে নিয়মবহির্ভূতভাবে যারা নিয়োগ পেয়েছিল কিংবা অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তাদের যেন কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা না হয়। আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংককে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে, গ্রাহকদের এই আন্দোলনের মুখে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খুব শিগগিরই পেশাদার ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন