সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ধামরাইয়ে এসডিআইয়ের আয়োজনের চাকুরী মেলায় ৯৪ জনের চাকুরী

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ধামরাইয়ে এসডিআইয়ের আয়োজনের চাকুরী মেলায় ৯৪ জনের চাকুরী

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ০)

ধামরাইয়ে এসডিআইয়ের আয়োজনের চাকুরী মেলায় ৯৪ জনের চাকুরী

X

ধামরাইয়ে এসডিআইয়ের আয়োজনের চাকুরী মেলায় ৯৪ জনের চাকুরী

দক্ষতা বাড়াও ভবিষ্যৎ গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে চাকরির মেলার আয়োজন করা হয়। 

পি কে এস এফ এবং বিশ্বব্যাংকের কারিগরি ও আর্থিক সহায়তায় বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) উপজেলার সূতিপাড়া এসডিআই এফটিসি প্রাঙ্গনে সকাল-সন্ধ্যা এ মেলার আয়োজন করে। 

এসডিআই বাংলাদেশ, একেএইচ ইকো এ্যাপারেল, মিম ইঞ্চিনিয়ারিং ওয়ার্কসপ সহ ১৫টি নিয়োগদানকারী প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করে। 

এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রস্তুকৃত পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের জন্য বসে বেশকিছু স্টল। ৩৮৯ জন চাকরী প্রার্থী এ মেলায় চাকরীর জন্য আবেদন করে।  সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে ৯৪ জন বেকারকে নারীপুরুষ চাকরী পান।

রোববার সকাল ১০ টার দিকে পায়রা উড়িয়ে, বেলুন ছেড়ে, কেক ও ফিতা কেটে মেলা উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।

বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইয়াছিন ফেরদৌস মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ান আহমেদ রাফি, মো: কামরুজ্জামান, সোহেলিয়া নাজনীন হক, সহকারী পরিচালক মো: ইসমাইল হোসেন, মো: আশরাফ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো: হারুন অর রশীদ, জোনাল ম্যানেজার অভিজিৎ দেবনাথ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা এস ডি আই এর নির্বাহী পরিচালক সামছুল হক।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});