সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অস্ট্রিয়া ম্যাচের আগে তিন বিশ্বরেকর্ডের সামনে মেসি

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফুটবলে লিওনেল মেসি কত রেকর্ড গড়েছেন, ভেঙেছেন তার হিসেব হয়তো মেসির নিজের কাছেও নেই! বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে আরও তিনটি বিশ্বরেকর্ডের সামনে আর্জেন্টাইন কিংবদন্তি।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। সেই তিন গোলের সুবাদে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন। দুজনের গোলসংখ্যাই এখন ১৬। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন মেসি।

শুধু গোলের রেকর্ড নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও ক্লোসার সঙ্গে সমতায় রয়েছেন আর্জেন্টাইন তারকা। দুজনেরই জয়সংখ্যা ১৬। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে এই কীর্তিতেও এককভাবে শীর্ষে উঠে যাবেন মেসি।

আরও একটি বিশেষ রেকর্ড ডাকছে মেসিকে। বিশ্বকাপ ইতিহাসে বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড বর্তমানে যৌথভাবে তার এবং ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর দখলে। দুজনই বিশ্বকাপে পাঁচটি করে দূরপাল্লার গোল করেছেন। তার মানে ডি-বক্সের বাহিরে থেকে আর একটা গোল করতে পারলেই এই রেকর্ড এককভাবে মেসির নামে লেখা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});