সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি: ববি হাজ্জাজ

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি: ববি হাজ্জাজ

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৪১)

অপরাধের হটস্পট মোহাম্মদপুর

X

অপরাধের হটস্পট মোহাম্মদপুর

মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে চুরির এক অভিনব ঘটনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, এলাকার নিরাপত্তা জোরদারে নিজের উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও চোরের হাত থেকে রক্ষা পায়নি।

মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে দুঃখজনকভাবে সেগুলো বসানোর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যায়। এই ঘটনা এলাকায় নিরাপত্তা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুরে সম্প্রতি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়; অপরাধ দমনে সাধারণ মানুষকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

তিনি আরও জানান, সম্প্রতি তার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত ‘কমিউনিটি পুলিশিং ব্যবস্থা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, এলাকায় পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করার চেষ্টা চলছে। তবে স্থায়ী সমাধানের জন্য নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকর সমন্বয় প্রয়োজন। অপরাধীদের সতর্ক করে তিনি বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলদারিত্ব বরদাশত করা হবে না। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন