শোকাহত বন্দির পাশে মানবিক কারা কর্তৃপক্ষ, শেষবার মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখলেন জনি

শোকাহত বন্দির পাশে মানবিক কারা কর্তৃপক্ষ, শেষবার মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখলেন জনি

শোকাহত বন্দির পাশে মানবিক কারা কর্তৃপক্ষ, শেষবার মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখলেন জনি

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:৪৬ পিএম   (ভিজিট : ৩৫)

শোকাহত বন্দির পাশে মানবিক কারা কর্তৃপক্ষ, শেষবার মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখলেন জনি

X

শোকাহত বন্দির পাশে মানবিক কারা কর্তৃপক্ষ, শেষবার মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখলেন জনি

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা হাজতি নং-৪৬০৭/২৬ মোঃ জনি আলী (৩২)-এর জীবনে নেমে এসেছে গভীর শোক। নবজাতক সন্তান ও স্ত্রীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ জনি আলীর স্ত্রী শারমিন গত ১৮ তারিখ সন্তান প্রসব করেন। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই নবজাতক শিশুটি মারা যায়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ তারিখ তিনি মৃত্যুবরণ করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে অবহিত করলে বিষয়টি মানবিক বিবেচনায় গ্রহণ করা হয়। কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি কারা মহাপরিদর্শকের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে কারা মহাপরিদর্শকের নির্দেশনায় হাজতি মোঃ জনি আলীকে তার মৃত স্ত্রীকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়।

এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার, ডেপুটি জেলার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।

স্ত্রী ও সন্তান হারিয়ে শোকাহত মোঃ জনি আলী বলেন, “আমি আমার মৃত স্ত্রী ও সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আমার দুটি ছেলে রয়েছে, তাদের আমি ছাড়া আর কেউ নেই।”

কারা সূত্র জানায়, বন্দীর পারিবারিক এই শোকাবহ পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষও গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।