সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৯)

বিজিএমইএ এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা

X

বিজিএমইএ এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে  শনিবার।

উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সেলিম রহমান।

সভায় বিজিএমইএ এর বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ, প্রাক্তন সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, জয়নুল আবেদীন ফারুক এমপি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সদস্যগণ এবং সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ ও অনুমোদন করা হয়। এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, গত ১ বছরে তার পর্ষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। অন্যদিকে, বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

সভায় শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার করা হয়।

সবশেষে, বর্তমান পরিচালনা পর্ষদের সফল ১ বছর পূর্তি উপলক্ষে সিলভার ক্লাব লিমিটেড, ঢাকা এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একটি কেক উপহার দেওয়া হয়। পরবর্তীতে বিজিএমইএ নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন