সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

‘স্পেনকে নিয়ে প্রশ্ন তোলা পাগলামি’

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

‘স্পেনকে নিয়ে প্রশ্ন তোলা পাগলামি’

সৌদি আরব ম্যাচের পর হাসোজ্জ্বল মুখে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে-ইন্টারনেট

X

সৌদি আরব ম্যাচের পর হাসোজ্জ্বল মুখে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে-ইন্টারনেট

বিশ্বকাপের শুরুটা আশানুরূপ না হওয়ায় তীব্র সমালোচনার শিকার হওয়া স্পেন বেশ ভালোভাবেই জবাব দিয়েছে। সৌদি আরবকে উড়িয়ে ইউরো চ্যাম্পিয়নদের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, তার দলকে নিয়ে সংশয় থাকা অনুচিত।

নবাগত কেপ ভার্দের বিপক্ষে ড্র করে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে স্পেন। ওই ম্যাচে আক্রমণে আধিপত্য অবশ্য ছিল তাদের, কিন্তু গোলমুখে কার্যকর হতে পারেনি দলটি। যা নিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হতে হয় তাদের।

চেনা ছন্দে ফিরতে সৌদি আরবের বিপক্ষে রোববারের ম্যাচে শুরুর একাদশে লামিন ইয়ামাল ও দানি ওলমোকে ফেরান দে লা ফুয়েন্তে। তাতে কাজও হয়। শুরু থেকে আক্রমণের সুর বেঁধে দেন ইয়ামাল। দশম মিনিটে দারুণ গোলে দলকে এগিয়েও নেন এই তারকা।

পরে জোড়া গোল করেন প্রথম ম্যাচে ভালো খেলতে না পারা মিকেল ওইয়ারসাবাল। সঙ্গে সৌদি আরবের আত্মঘাতী গোলে ৪-০ ব্যবধানের দাপুটে জয় তুলে নেয় ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে সমালোচনাকদের একহাত নেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে,‘ আমার মনে হয়, এই দলকে নিয়ে প্রশ্ন তোলা পাগালামি। আমরা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত। ভালো দিন, খারাপ দিন, এমনকি স্বাভাবিক দিনও আসতে পারে। কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এমন তরুণ ফুটবলারদের এই প্রজন্মকে নিয়ে প্রশ্ন তোলা বা সন্দেহ করাটা আমার মনে হয় অন্যায্য।’

ম্যাচের আগের দিন সমালোচনাকে দলের জন্য অনুপ্রেরণা বলেছিলেন দে লা ফুয়েন্তে। ম্যাচ শেষে একই কথা বললেন আরেকবার,‘ সমালোচনা শুনতে কেউই পছন্দ করে না। অবশ্যই তাদের আত্মসম্মানে লেগেছিল, কারণ এটা (তাদের নিয়ে করা সমালোচনা) বাস্তব চিত্র ছিল না। এমনকি আমরা এর চেয়েও ভালো খেলতে পারি, যা আমরা এর আগে অনেকবার দেখিয়েছি। তারা যেসব কথা শুনেছে, সেগুলো কখনো কখনো প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে। আর এটা দলের জন্য ভালো, কারণ এটা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ, নিবেদিতপ্রাণ এবং অসাধারণ প্রতিভায় ভরপুর একটি দল।’

পরে সাংবাদিকদের উদ্দেশ্যেও কিছু কথা বলেন ইউরো জয়ী এই কোচ,‘ আপনারা সবাই চমৎকার পেশাদার। তবে কিছু কথা আমি শুনতেই চাই না। এজন্যই আমি কোনো অনুষ্ঠান দেখি না এবং নিজেকে এসব নেতিবাচক শব্দ ও আলোচনা থেকে দূরে রাখার চেষ্টা করি।’

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে এখন শীর্ষে আছে স্পেন। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। তিনে থাকা কেপ ভার্দের পয়েন্টও ২। এক পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শেষ গ্রুপ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন