কার্যক্রম নিষিদ্ধ আ.লীগসহ অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগসহ অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগসহ অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৪২ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

সোমবার (২২ জুন) দিনভর পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, রাজধানীর আটটি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ২৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রমনা থানা ২ জন, ধানমন্ডিতে ১০ জন, বংশালে ১ জন, খিলক্ষেতে ২ জন, কদমতলীতে ১ জন, মোহাম্মদপুরে ৮ জন, মিরপুরে ১ জন ও তুরাগ থানা এলাকায় একজন। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।