মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর হত্যা রহস্য উদঘাটনের লক্ষ্যে কবর থেকে তার দেহাবশেষ উত্তোলনের যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের শুনানি শেষে পূর্বের আদেশ প্রত্যাহার করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালমান শাহর মামা ও মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিলের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগের আদেশ প্রত্যাহার করেন।

এর আগে, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতের কাছে দেহাবশেষ উত্তোলনের অনুমতি চান। আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় সুরতহাল ও ময়নাতদন্ত প্রয়োজন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন। পরে ১০ জুন বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরবর্তীতে বাদীপক্ষ আদালতে পুনর্বিবেচনার আবেদন জানালে শুনানি শেষে আদালত দেহাবশেষ উত্তোলনের পূর্বের অনুমতি বাতিলের আদেশ দেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন