Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৫ মার্চ) মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামিয়া আলাউদ্দিন কওমী মাদরাসার মুহতামিম মুফতী সফিউল্লাহ কাসেমী। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বেপারী বাড়ী মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন, সরকার বাড়ী মাদরাসাতুল হিকমার মুহতামিম মাওলানা ইসহাক মাহমুদ কামালপুরী, হাফেজ আরিফুল ইসলাম এবং অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা হেদায়েতুল্লাহ ও মাওলানা আলী হোসেন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকার বাড়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার, টেপিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার কাজল, সমাজসেবক হানিফ মাহমুদ শাহীনসহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার সমন্বয়ের মাধ্যমে যোগ্য, আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন নারী শিক্ষার্থী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একটি সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজকে আলোকিত করতে। মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় ১৪ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফে নতুন সবক গ্রহণ করে, যার সূচনা করেন মুফতী সফিউল্লাহ কাসেমী।

অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, গজল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা প্রতিযোগিতা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।