মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৫৬ হাজার টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৫৬ হাজার টাকা জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ০)

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৫৬ হাজার টাকা জরিমানা

X

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৫৬ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দায় ধানের হাটে ওজনে কারচুপি এবং নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় তিনজনকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কশব ও বিষ্ণুপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার ১৩ নম্বর কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারের ধানের হাটে অভিযান চালানো হয়। সেখানে কৃষকদের কাছ থেকে মণপ্রতি ৪০ কেজির স্থলে ৪১ কেজি হিসেবে ধান কেনার সত্যতা পায় প্রশাসন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুই আড়তদারকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী মৌজায় নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় নদী ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘কৃষকের ন্যায্য অধিকার রক্ষা, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের এই তদারকি ও অভিযান নিয়মিতভাবে জারি থাকবে। অনিয়মের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন