মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তজার্তিক দিবস ২৬ জুন ২০২৬ উদযাপন উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতা, লাল কার্ড প্রদর্শন ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায়  রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে উক্ত  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপ কুমার বর্মণ, জেলা তথ্য অফিসার, চাঁপাইনবাবগঞ্জ; মোঃ ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষক রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়, সদর চাঁপাইনবাবগঞ্জ, মোঃ শফি উদ্দিন, সহকারী শিক্ষক, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়, সদর, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ রফিকুল ইসলাম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। 

অনুষ্ঠানে সভাপতিসহ বিশেষ অতিথিবৃন্দ বলেন মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে পড়াশোনার বিকল্প নেই। শুধু তাই নয় মাদক গ্রহণ করলে তরুণ প্রজন্মের ভবিষ্যতও নষ্ট হচ্ছে। মাদকাসক্তির প্রথম ধাপ সিগারেট। 

অনুষ্ঠানে প্রধান অতিথি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন এবং ডোপটেস্টের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। 

আলোচনা সভা শেষে সংগীত শিল্পী বাবলু মাদকবিরোধী সংগীত ও শিক্ষার্থীদের পছন্দের সংগীত পরিবেশনের মাঝে মাঝে মাদককে না বলার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। 

এছাড়াও শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ৭ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১ম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাদককে না বলুন লেখা সম্বলিত ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন