‘জনতা ব্যাংক পিএলসি জিয়া পরিষদ’ ইউনিটের কমিটি অনুমোদন
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৪৫ পিএম (ভিজিট : ০)

X
কমিটি অনুমোদন
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ‘জনতা ব্যাংক পিএলসি. জিয়া পরিষদ’ ইউনিটের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে|
মঙ্গলবার (২৩ জুন) সংগঠনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: আব্দুল লতিফ এবং মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেনের পক্ষে সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ সাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়|
নবগঠিত কমিটিতে এসপিও সাইফুল আবেদীন সেলিমকে সভাপতি, পিও হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে এসও রাসেল তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে| এ খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
এক বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির হাত ধরে জনতা ব্যাংক পিএলসি.তে জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে|