মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ি ঢলে ধসে পড়েছে লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাহাড়ি ঢলে ধসে পড়েছে লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ০)

পাহাড়ি ঢলে ধসে পড়েছে লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু

X

পাহাড়ি ঢলে ধসে পড়েছে লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ও কাপাই চা বাগানের সংযোগ সেতু পাহাড়ি ঢলে ধসে পড়েছে। এতে দুই বাগানের শিক্ষার্থীসহ অন্তত ৮ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে উৎপাদিত চা পাতা পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাগানের স্বাভাবিক কার্যক্রমেও স্থবিরতা নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার  (২২জুন) রাতে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে সেতুটির দুই পাশের অ্যাপ্রোচ সড়কসহ মাঝের অংশ ধসে যায়। প্রায় ১৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করেছিল। কয়েক বছর আগে ঢলের আঘাতে সেতুটি ক্ষতিগ্রস্ত হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

কাপাই চা বাগানের বাসিন্দারা জানান, এই সেতু দিয়ে প্রতিদিন কয়েকশ শিক্ষার্থী লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ে যাতায়াত করে। সেতুটি ধসে পড়ায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ছাড়া কাপাই চা বাগানে উৎপাদিত চা পাতা প্রক্রিয়াজাতকরণের জন্য লস্করপুর কারখানায় নেওয়া হয়। বর্তমানে কয়েক কিলোমিটার পথ ঘুরে চা পাতা পরিবহন করতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী বলেন, “দুই বাগানের প্রায় ২ হাজার শ্রমিক পরিবারের ৮ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ঢলের পানি নামার ছড়াটি বড় হয়ে যাওয়ায় সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।”

লস্করপুর চা বাগানের ব্যবস্থাপক মো. সাজ্জাদুল হক বলেন, “সেতুর মাঝের পিলারও ভেঙে পড়েছে। এটি আর মেরামতযোগ্য নয়। এখানে নতুন সেতু নির্মাণ ছাড়া বিকল্প কোনো পথ নেই।”

চুনারুঘাট উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ফজলুল হক জানান, বাগান কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নতুন সেতু নির্মাণের জন্য দ্রুত সদর দপ্তরে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন