মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ মিছিল

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ০)

প্রতিবাদ মিছিল

X

প্রতিবাদ মিছিল

নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মঙ্গলবার দুপুর দেড়টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গন থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নানা ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

জেলা জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়ার নেতৃত্বে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়ার সভাপতিত্বে মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট রোকন উদ্দিন খান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ফ্যাসিস্ট পলাতক নেতাকর্মীদের ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্যগণকে সর্বদাই সজাগ থাকতে হবে। ফ্যাসিস্টদের দেখা মাত্রই আমাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।  

                                                                                               

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন