ভোলার লালমোহন পৌরসভায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত দশ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এ বছর লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৬ শ পচিশ জনকে দশ কেজি করে ভিজিএফ এর এই চাল দেওয়া হবে।
পৌর ভবনের নীচ তলায় চাল বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান সহকারী মো. সাখাওয়াত হোসেন, প্রধান কর আদায়কারী তরিকুল ইসলাম খোকন, সহকারী কর আদায়কারী মো. আকবর হোসেন, পৌরসভার উচ্চমান সহকারী মো. নাজিম উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
