Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে তরমুজের বাম্পার ফলন, গরম এবং রোজাকে সামনে রেখে অধিক লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

গরম এবং রোজাকে সামনে রেখে অধিক মূল্য পাওয়ার আশায় আমতলীতে এবছর আগাম তরমুছ চাষ করেছেন কৃষকরা। ফলনও হয়েছে ভালো।

প্রতিদিন কৃষকরা তাদের উৎপাদিত তরমুজ ট্রাক, ট্রলি টমটমসহ নানা বাহনে করে ক্ষেত থেকে নিয়ে আসছেন আমতলীসহ দেশের বিভিন্ন বাজারে। ইতোমধ্যে ফলের দোকান, সড়কের পাশ ধরে এবং কাঁচা বাজারে সাজিয়ে কিংবা ভ্যান গাড়িতে করে বিক্রি করছেন রসালো এই ফল তরমুজ।
এবছর আবহাওয়া অনুকূল থাকায় কৃষকরা লাভের স্বপ্ন দেখছেন তাদেও বহু শ্রমে চাষ করা তরমুজ খেতে।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর আমতলী উপজেলায় ৪ হাজার ৩শ’ ০৯ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ১০লক্ষ ৭ হাজার ৭শ’ ২৫ টন। মৌসুম শুরু এবং এখন পর্যন্ত ঝড় বৃষ্টি না হওয়ায় উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে এবছর আশা কৃষি ভিাগের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইস্টিটিউটের প্রফেসর মো. আক্তারুজ্জামান বলেন, গ্রীষ্মকালীন ফল তরমুজে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন এ,বি, সি পটাশিয়াম ও আঁশ। মৌসুমি এই ফলটিতে রয়েছে নানা রোগ প্রতিরোধক ক্ষমতা। তরমুজ হলো ভিটামিন ‘বি৬’ এর চমৎকার উৎস, যা মস্তিস্ক সচল রাখতেও গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। তরমুজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে। এবং এতে পানি রয়েছে প্রচুর পরিমান তাই ইফতার শেষে তরমুজ খেলে দ্রুত পানি শূন্যতা পূরন হয় বলে মতও দেন তিনি। তাই ইফতারিতে রোজাদাররা অন্যান্য ইফতার সামগ্রীর সাথে পরিমিত তরমুজ ক্ষেতে পারেন অনায়াসে। এছাড়া নিয়মিত তরমুজ খেলে মানুষ দীর্ঘজীবি হয়।
আমতলী পৌরসভার বাসিন্দা রোজাদার তরিকুল ইসলাম টারজন বলেন, ইফতারে রসালো ফল তরমুজ না রাখলে কি চলে? তাই তিনি প্রতিদিন এই ফল রাখছেন তার ইফতাওে সামগ্রীর সাথে।
মঙ্গলবার সকালে আমতলীর নতুন বাজার চৌরস্তা ঘুরে দেখা গেছে সড়কের দু’পাশ, ফলের দোকান, কাঁচা বাজারে প্রতিটি দোকানে ভরে গেছে তরমুজে। বিক্রিও হচ্ছে ভালো বলে জানান ফল ব্যবসায়ী আরাফাত।
আমতলীর বাজারে তরমুজ নিয়ে আসা গুলিশাখালীর গ্রামের কৃষক শাহিন গাজী জানান, এবছর চার জন বন্ধু মিলে ১০০বিঘা জমিতে আগাম তরমুজ চাষ করেছি খরচ হয়েছে ২৫ লক্ষ টাকা। ফলন ভালো হয়েছে এপর্যন্ত ২১লক্ষর টাকা বিক্রি করেছি। ক্ষেতে যে পরিমান তরমুজ আছে তাতে আরো ৬০ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।
চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের কৃষক লিটন সিকদার বলেন ১৫ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। প্রায় চার লক্ষ টাকা খরচ হয়েছে। ফলন যা হয়েছে তাতে আশা করি এবছর খরচ বাদে ১০-১২ লক্ষ টাকা লাভ করতে পারবো।
আমতলীর হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামের সিদ্দিকুর রহমান ৩৩ শতাংশ তরমুজ চাষ করেছেন। তার খরচ হয়েছে ৪৫ হাজার টাকার মত। তার ক্ষেত জুরে তরমুজে ভরে গেছে আর ২-৩ দিনের মধ্যে তরমুজ বিক্রি শুরু করবেন। তিনি জানান ফলন ভালো হয়েছে তাতে ৫ লক্ষ টাকার তরমুজ বিক্রি করা যাবে। তিনি আরো জানান, ঢাকা থেকে পাইকাররা এসে দাম বলছেন বনিবনা হলে ক্ষেতসহ একত্রে বিক্রি করে দেব।
আমতলী চৌরাস্তা নতুন বাজার এলাকার আড়ৎদার মো. আব্দুস ছালাম জানান, ছোট এবং মাঝারি সাইজের তরমুজ ১৮০ থেকে ২শ’ টাকা এবং বড় সাইজের তরমুজ আড়াইশ’ থেকে সাড়ে ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরো জানান, গত ২-৩ দিন ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী, কলাপাড়া উপজেলার ধানখালী এবং কুয়াকাটা থেকে প্রচুর পরিমান তরমুজ আসছে বাজারে। দামও নাগালের মধ্যে বলে তিনি মনে করেন।
আমতলীর খোন্তাকাটা এলাকার খুচরা তরমুজ ক্রেতা আলী হোসেন জানান, এবছর দাম নাগলের মধ্যে আছে। এজন্য ২-১ দিন পর পর তরমুজ কিনে বাসায় নেই।
কহরের রিকসা চালক জসিম বলেন, দাম কোম অওয়ায় পোলা মাইয়াগো লইগ্যা মাঝে মধ্যে দুই একটা তরমুজ কিনি।
আসমতলী উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো. বেল্লাল হোসেন জানান, তরমুজে লাভ বেশী হওয়ায় কৃষকরা অগ্রহায়ন মাসের প্রথম সপ্তাহ থেকে তরমুজ চাষ শুরু করেন। ঠিকমত পরিচর্জা করলে ৩ মাসের মধ্যে ভালো ফলন পাওয়া যায়।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, ধানের পর আমতলীতে দ্বিতীয় ফসল হিসেবে তরমুজ চাষ করছেন চাষীরা। এবছর মৌসুমের শুরু থেকে কোন বৃষ্টিপাত না হওয়ায় লক্ষমাত্রার চেয়েও অধিক উৎপাদন হবে। রমজানে তরমুজের চাহিদা থাকায় কৃষকরা দামও পাচ্ছেন ভালো। আশা করি তরমুজি চাষীরা এবছর লাভবান হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।