Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ছক্কা মেরে তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ছক্কা মেরে তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি

ওয়ানডে ক্যারিয়ারে এর আগে তার সর্বোচ্চ ইনিংসটি ছিল ৮৪ রানের। এবার সেটাকে তো ছাড়ালেনই, প্রথম সেঞ্চুরিও তুলে নিলেন তানজিদ হাসান তামিম।
তামিমের সেঞ্চুরিতে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৮ রান। তামিম ১০০ আর লিটন দাস ৭ রানে অপরাজিত আছেন।
অঘোষিত ফাইনাল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে যে দল জিতবে, সেই দলই হাতে নেবে ট্রফি। এমন এক ম্যাচে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
তবে টস পক্ষে না গেলেও ওপেনিংয়ে দুর্দান্ত করেছে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতে ১৭.৪ ওভারেই আসে ১০০ রান।
চলতি সিরিজে তিন ম্যাচে দ্বিতীয় ফিফটি তুলে নেন তানজিদ তামিম। আজ তিনি ফিফটি করেন ৪৭ বলে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি।
তামিম-সাইফের ওপেনিং জুটিটি ভাঙে ১০৫ রানে। শাহিন শাহ আফ্রিদিকে ডাউন দ্য উইকেটে চড়াও হতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন সাইফ (৩৬)।
এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৫৩ রানের আরেকটি জুটি গড়েন তামিম। হারিস রউফের বলে এলবিডব্লিউ হন শান্ত (২৭), রিভিউ নিয়েও কাজ হয়নি।
তবে ছক্কা হাঁকিয়ে ৯৮ বলে সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।