Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

রাস্তার গাছ কাটা মামলায় জামিনে এসেই একাধিক ব্যক্তিকে হুমকি, মারধর

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি রাস্তার গাছ কাটার মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়েই একাধিক ব্যক্তিকে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে মো: হযরত আলী (৩৭) এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মো: লিটন শেখ (৪০) বাদী হয়ে বালিয়াকান্দি থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেঘড়ী এলাকার মো: করিম শেখ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইসলামপুর ইউনিয়নের তেঘড়ী ও দিয়ারা এলাকায় রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগে প্যানেল চেয়ারম্যান মোহন রায়হান বাদী হয়ে মো: হজরত আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।ওই মামলায় হজরত আলী আদালত থেকে জামিনে মুক্তি পেয়েই মামলার বাদীসহ কয়েকজনকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন এমনকি দুই জনকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী লিটন শেখ অভিযোগ করেছেন,হজরত কে যখন পুলিশ ধরতে আসে তখন আমার ছোট ভাই হারুন শেখ বাড়ি দেখিয়ে দিয়েছিলো।এই অপরাধে হয়রত জামিন পেয়ে বাড়িতে এসেই আমার ভাইকে রাস্তা থেকে ধরে নিয়ে মারধর করেছে। সেই সাথে এই গাছ কাটাতে আমরা যারা বাঁধা দিয়েছিলাম তাদেরকে হুমকি দিচ্ছে।

এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, মামলার পরও যদি এমনভাবে হুমকি ও মারধর করা হয়, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার সাহস হারাবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।