Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

ঢাকা ইনফো২৪
মার্চ ২০, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি প্রবাসী দেশে ফিরছেন।

শুক্রবার (২০ মার্চ) সকালে মানামা থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। যুদ্ধ পরিস্থিতির অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গালফ এয়ার-এর একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট শুক্রবার সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে বাহরাইন থেকে যাত্রা শুরু করে। ফ্লাইটটি দাম্মাম হয়ে সরাসরি ঢাকায় পৌঁছাবে।

মূলত চলমান সংঘাতের কারণে নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় এই বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

এই বিশেষ ফ্লাইটের যাত্রী হতে যাওয়া বাহরাইন প্রবাসীদের বিদায় জানাতে এবং তাদের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে মানামার গোল্ডেন টিউলিপ হোটেলে উপস্থিত হন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। সেখানে তিনি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। রাষ্ট্রদূত যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য শুভকামনা জানান এবং এই জরুরি পরিস্থিতিতে দ্রুত ফ্লাইটের ব্যবস্থা করায় গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের চতুর্থ সপ্তাহে পদার্পণ করার পর থেকে অনেক প্রবাসী নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করছেন। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় পুরো অঞ্চল এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যারা জরুরি প্রয়োজনে বা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ফিরতে চেয়েছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্লাইটে সুযোগ দেওয়া হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।