Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৭

ঢাকা ইনফো২৪
মার্চ ২০, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশা ও সিএনজির সংঘর্ষে অজ্ঞাত এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন যাত্রী।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্লাবের বাজার এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি একই লেনে থাকা একটি অটোরিকশা ও সিএনজির ওপর উঠে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক মহিলাসহ দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশ। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজন পুরুষ নিহত হয়েছে, তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। তবে ঘটনার পর বাস চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।