পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল।
এক শুভেচ্ছা বার্তায় শাহজাহান মোড়ল বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সংযম ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সম্প্রীতি—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।
শাহজাহান মোড়ল আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সুস্বাস্থ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় তিনি তেলিহাটি ইউনিয়নবাসীসহ সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
